শুক্রবার, ০৫:৩৮ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

গাইডলাইন তৈরির মাধ্যমে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা সম্ভব: মেয়র আতিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার পঠিত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘সবার সমন্বয়ে একটি গাইডলাইন তৈরির মাধ্যমে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা সম্ভব। এই শহরে আমরা কেউ মারণফাঁদ দেখতে চাই না।’

শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘অগ্নিপ্রতিরোধ ও নিরাপত্তা : আমাদের সম্প্রদায়কে রক্ষা করা’ শীর্ষক গোলটেবিল বৈঠক তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘ভবনের কার পার্কিংয়ে কোনো শপিং মল বা বাজার থাকতে পারবে না।

এটি হচ্ছে আরেকটি মারণফাঁদ। অনেক কমার্শিয়াল বিল্ডিংয়ের নিচে দেখিয়েছেন কার পার্কিং। যাঁরা ভবনের নকশায় দেখিয়েছেন আন্ডারগ্রাউন্ডে কার পার্কিং, এ ধরনের আন্ডারগ্রাউন্ড শপিং মলে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সে ক্ষেত্রে কারো দ্রুত সরে যাওয়ার সুযোগ নেই। ধোঁয়ায় বেশির ভাগ মানুষ মারা যাবে।
মারণফাঁদ আমরা কেউ দেখতে চাই না।’ 

মেয়র আতিক বলেন, ‘ঈদের ছুটিতে আমরা অনেকেই বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠানের যেসব স্থানে মশার প্রজনন হবে, যেমন—বাথরুমের কমোড, ফুলের টব অবশ্যই ঢেকে যেতে হবে। এ ছাড়া ভবনের ফুলের টব বা রঙের খালি কৌটা যদি থাকে এগুলো ঢেকে যেতে হবে।

না হলে এসব স্থানে এডিস মশার প্রজনন হবে। স্বাস্থ্য নিরাপদ, সুস্থ রাখতে প্রত্যেকের বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কোনো স্থানে স্বচ্ছ পানি যেন না জমে সে জন্য সবাইকে বিশেষ নজর দিতে হবে।’ 

গোলটেবিল বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সোসাইটি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com