বুধবার, ০৮:০৪ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন : শিক্ষামন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৭ বার পঠিত

আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সামনের বছর থেকে এমনিতেই ছুটি দু’দিন। এখনি এটা এগিয়ে এনেছি দুই দিন। এখনের পরে আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। তখন আমরা এটা সাময়িকভাবে করেছিলাম। বিদ্যুৎ পরিস্থিতি যদি আগামী সপ্তাহ থেকেই খুব ভালো হয়ে যায়, আর আমরা যদি সকলেই মনে করি যে না আমাদের যতটুকু কাজ আছে সেটা শেষ করার জন্য আর কয়েকটি দিন অতিরিক্ত হলে আমাদের ভালো হয়, তাহলে হয়তো আমরা পরিবর্তনে যাবো।’

‘কিন্তু আগামী বছর থেকে এটি দু’দিনই হবে। এখনকারটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। যেহেতু আর চারটা মাস আছে। এর মধ্যে আবার এসএসসি পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষা আছে।’

সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নীতি গ্রহণ করায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটি দু’দিন করা হয়েছে। আগে ছুটি ছিল শুধু শুক্রবার। কিন্তু এই নীতি গ্রহণের পর শনিবারও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে আমাদের দুই দিন ছুটি। সেটা আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা। সেটা এগিয়ে এনেছি যে এখন থেকেই সেটা হোক। আমাদের শিক্ষকরা অন্যান্য পেশার চেয়ে ৫২ দিন বেশি কাজ করেন বছরে।

‘শিক্ষকদের একটু সময় দরকার, বাচ্চাদেরও একটা সময় দরকার। কারণ সারা বিশ্বের সব স্টাডি বলছে, দুই দিন অন্তত ছুটি হলে শেখার পক্ষেও সহায়ক এবং শেখানোর পক্ষেও সহায়ক।’

দু’দিন ছুটি ঘোষণার পর কতটুকু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে সেই ডাটা আমাদের কাছে নেই। কিন্তু আমাদের কাছে অনুরোধ ছিল, সেই অনুরোধে একটা দিন যদি বিদ্যুৎ ব্যবহার না হয়, শুধু তো বিদ্যুতের ব্যবহার না, জ্বালানিরও একটা বিষয় থাকে।’

স্কুলের কারণে যে পরিমাণ যানজট হয় সেগুলো সব মিলিয়ে যে জ্বালানি সাশ্রয়, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। কিন্তু আমরা সবাই জানি যে একেবারেই খুব কম নয়। এখন চেষ্টা করে একেবারেই সাশ্রয়ের দিকে যেতেই হচ্ছে। শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতেই যেতে হচ্ছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com