শনিবার, ০৪:৫২ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়: প্রধানমন্ত্রী গৌরনদীতে পণ্ডিত প্রিয়তোষ ভট্টাচার্যের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি ‘এটা এখন পূর্ব পাকিস্তান’, আদালত প্রাঙ্গণে অভিনেত্রী জ্যোতি গৌরনদীতে হাতের রগ কেটে দেওয়ার মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার  রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ পিরোজপুরে সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়ি ভাঙচুর জননিরাপত্তায় সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, নিহত ২

মতামত দিলেই পৌঁছে যাবে তারেক রহমানের কাছে!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচন, দল পরিচালনা ও সরকার গঠনসহ সব বিষয়ে দেশের সর্বস্তরের মানুষের মতামত নিবেন। দল ও সরকারের প্রতিটি কার্যক্রমে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, শিগগিরই তারেক রহমানের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের মতামত আহ্বানের জন্য কিউআর কোড চালু করা হবে। এই সিস্টেমের মাধ্যমে যেকোনো নাগরিক যেকোনো বিষয়ে মতামত দিতে পারবেন। ইতোমধ্যে এ উদ্দেশ্যে ‘ম্যাচ মাই পলিসি ডট নেট (www.matchmypolicy.net)’ নামের একটি ওয়েবসাইট চালু করেছে বিএনপি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই দল পরিচালনা থেকে শুরু করে নির্বাচন ও সরকার পরিচালনার সব কাজ করতে চায় বিএনপি। যাতে প্রতিটি কার্যক্রমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।
জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা ও তরুণদের মতামতকে গুরুত্ব দিতে এই ওয়েব অ্যাপ চালু করা হয়েছে। www.matchmypolicy.net ঠিকানায় গিয়ে যেকোনো নাগরিক মতামত দিতে পারবে। এটি বাংলাদেশের রাজনীতিতে প্রথম ইন্টার‌্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।

ম্যাচ মাই পলিসি একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসির সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যা সোয়াইপ করেই নিজ অবস্থান জানা যাবে। এছাড়া ‘Opinion’ অপশনে পলিসি বিষয়ে লিখিত পরামর্শ দেওয়া যাবে।

বিএনপির সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বলেন, ম্যাচ মাই পলিসি কেবল প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি পলিসিনির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com