মঙ্গলবার, ০৯:৪২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আইএল টি-টোয়েন্টির অভিষেকে মোস্তাফিজ ঝলক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই দারুণ ছাপ রেখেছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে নিয়েছেন ২ উইকেট, ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ-তবুও জয়হীন থেকে মাঠ ছাড়তে হয়েছে তার দল দুবাই ক্যাপিটালসকে। গালফ জায়ান্টসের কাছে তারা হেরেছে ৪ উইকেটে।

দুবাইয়ে আগে ব্যাট করে ক্যাপিটালস তোলে ১৬০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে গালফ জায়ান্টস ৭ বল হাতে রেখে জয়ের দেখা পায়।

ম্যাচের শুরুতেই নিজের প্রথম বলেই গুরবাজকে ফিরিয়ে মোস্তাফিজ তুলে নেন অভিষেকের প্রথম উইকেট। প্রথম ওভারে ১১ রান দিলেও পাওয়ার প্লের শেষ ওভারে আবার ফিরিয়ে আনলে আরও একটি উইকেটের সুযোগ তৈরি করেন তিনি। জেমস ভিন্স তার বলে ক্যাচ তুললেও ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভিড উইলি সেটি ধরে রাখতে ব্যর্থ হন; বরং বল চলে যায় বাউন্ডারি লাইন পেরিয়ে। সেই ওভার থেকেও আসে ১০ রান। পরে সেই ভিন্সই ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে নেন।

তবে ১২তম ওভারে আবারও আলো ছড়ান মোস্তাফিজ-মাত্র ২ রান দিয়ে তুলে নেন সেট ব্যাটার পাতুম নিশাঙ্কার উইকেট। এরপর ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া মোস্তাফিজ শেষ দুই ওভারে খরচ করেন মাত্র ৫ রান।

তবে তার স্পেল শেষ হওয়ার পর গালফ জায়ান্টসের প্রয়োজন ছিল ২৪ বলে ২৯ রান, যা সহজেই তুলে নেয় দলটি। ৩১ বলে ৬৭ রানের দাপুটে ইনিংসে ম্যাচসেরা হন নিশাঙ্কা।

এবারের আসরে দুই ম্যাচে দুটিতেই হেরে গেছে দুবাই ক্যাপিটালস। বিপরীতে দুটি ম্যাচই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে গালফ জায়ান্টস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com