শুক্রবার, ০১:০৭ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কওমি ডিগ্রিধারীদের ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ বার পঠিত

কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা লেখেন, ‘আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।’

আসিফ নজরুল আরও লেখেন, ‘আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com