শনিবার, ০৫:৩৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

ফেনীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৩০ বার পঠিত

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে দলটির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপর সাড়ে ৩টার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাঙ্ক রোডের জিরো পয়েন্টের দিকে আসছিল। এসময় মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায় সংঘর্ষ শুরু হলে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে অতর্কিতভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রতন, খোরশেদসহ অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিলে অতর্কিতভাবে বিএনপির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা মানুষের দোকানপাট ভাঙচুর করলে আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর চড়াও হয়।’

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com