শনিবার, ০১:৩০ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

তারেক রহমান দেশে আসার জন্য এখনো ‘ট্রাভেল পাস’ চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখন পর্যন্ত কোনো ‘ট্রাভেল পাসে’র আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দেশে ফেরা ও ট্রাভেল পাস-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘উনি (তারেক রহমান) চাইলেই ইস্যু হবে। তবে আমার জানামতে, এখনো তিনি চাননি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট–সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘উনার (তারেক রহমান) পাসপোর্ট আছে কি না, এটা আমি বলতে পারব না।’

এ ছাড়া তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান মো. তৌহিদ হোসেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এ বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে।

তৌহিদ হোসেন বলেন, যদি চিকিৎসকেরা সেটা মনে করেন এবং দলের সিদ্ধান্ত হয়, তবে সে অনুযায়ী তা করা হবে হয়তো। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে চিকিৎসক ও দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল, তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com