শনিবার, ০৮:৫৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না—বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালে চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যায় গ্রহণযোগ্য। কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চয় খেয়াল করেছেন বিভিন্ন সময়ে যারা ধর্ম নিয়ে, আল্লাহ ও রাসুল নিয়ে আপত্তিকর কথা বলেছে তাদেরকে আমরা যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসেছি। আগামীতেও যদি বাংলার মাটিতে আল্লাহ, রাসূল, কোরআন নিয়ে কোনো কটূক্তি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

ড. খালিদ বলেন, ‘আমরা কোনক্রমেই আইন হাতে তুলে নেব না। আইন হাতে তুলে নিলে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কেউ কোনো অন্যায় করলে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার জন্য প্রশাসন রয়েছে।’ তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ‘আলেম-ওলামা, পীর, মাশায়েখরা শতশত বছর ধরে ইসলামি ভাবধারা জাগরণ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। এখনও করে যাচ্ছেন। আলেম-ওলামাদের মেহনত কখনও ব্যর্থ হয়না। আগামী দিনেও ব্যর্থ হবে না।’

চরমোনাইয়ের স্মৃতিচারণ করে ড. খালিদ বলেন, ‘আমি বহুবার এই ময়দানে এসেছি। এখানে মানুষ আসে দ্বীনের খোরাকের জন্য। এখানে কোনো শিরক, বেদাত নাই। এখানে সুন্নতের ওপর আমল করা হয়। এদেশের মানুষ সত্যিকার ইসলামকে গ্রহণ করে, জানতে চান, মানতে চান, তাদের মধ্যে আল্লাহ ভীতি আছে।’

উপদেষ্টা বলেন, ‘একটি সুযোগ এসেছে ৫৪ বছর পর। সুযোগ বারবার আসে না। একে অন্যের হাত ধরুন। সবাই ঐক্যবদ্ধ হোন। খোলাফায়ে রাশেদীনের আদলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে একতাবদ্ধ হতে হবে।’ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে এতে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গর্ভনরসের সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ মুফতি রেজাউল করিম আবরারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এর আগে উপদেষ্টা চরমোনাই মাদ্রাসা সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com