শুক্রবার, ০৪:০১ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

হাসিনা-জয়-পুতুলের প্লট ‎দুর্নীতির মামলা: সর্বোচ্চ শাস্তি চান দুদকের আইনজীবী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা তিন মামলার রায়ে ‘সর্বোচ্চ শাস্তি’ প্রত্যাশা করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তিন মামলার রায় ঘোষণা করছেন।

রায় ঘিরে সকালে আদালতে আসেন দুদকের পক্ষে মামলাগুলোর সমন্বয়ের দায়িত্বে থাকা পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান। এসময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা তিনটি মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’

দুদক কী ধরনের শাস্তি প্রত্যাশা করছে-এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। মঈনুল হাসান বলেন, ‘বিচার কার্যক্রম আদালতে চলমান। কোন শাস্তি হবে বা কী সিদ্ধান্ত আসবে-তা আদালতই যথাযথভাবে নির্ধারণ করবে।’

এদিকে, রায় ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই আদালতের প্রধান প্রবেশপথগুলোতে পুলিশ, বিজিবি ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। এজলাসের ভেতরে ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com