মঙ্গলবার, ০৯:৪৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শুরুতেই ২ উইকেট হারালো বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

মিরপুরে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শুরুতে ৬ বলের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৮ রান করে সাদমান ইসলাম সাজঘরে ফেরার পর ১ রান করে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

শনিবার (২২ নভেম্বর) ১ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। প্রথম ৩ ওভারেই একটি করে বাউন্ডারি আসে। যার দুটি সাদমানের ব্যাট থেকে আর অন্যটি মুমিনুলের।

দুই ব্যাটারকেই আত্মবিশ্বাসী মনে হলেও ম্যাকব্রাইনের বলে ৭৮ রান করে আউট হন সাদমান লেগ বিফোরের ফাঁদে পড়ে। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সুযোগ হাতছাড়া করলেন তিনি। ১৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

পরে উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বল পর নেইল জর্ডানের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকারে পরিণত হন তিনি মাত্র ১ রান করে। গালিতে ক্যাচ দেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির হাতে। ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

৪৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৮৫। এখন পর্যন্ত লিড দাঁড়িয়েছে ৩৯৬। মুমিনুল ৩২ ও শততম টেস্ট খেলা মুশফিক অপরাজিত আছেন ৬ রানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com