রবিবার, ০৪:৪৯ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

শেয়ারবাজারে অনিয়মের অভিযোগে সাকিবকে দুদকে তলব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, আবুল খায়ের ওরফে হিরু দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে অনিয়ম, মুনাফা লুট ও কৃত্রিমভাবে দাম নিয়ন্ত্রণের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করেন। পরে অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন মাধ্যমে লুকানোর চেষ্টা করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে সাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হলে তদন্তের অংশ হিসেবে তাকে আগামী ২৬ নভেম্বর দুদকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

মহাপরিচালক আরও জানান, একই মামলায় ১৫ জনকে ২৫ ও ২৬ নভেম্বর দুদিনে তলব করা হয়েছে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

গত ১৭ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়েরসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, সাকিবকে ২৬ নভেম্বর সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত থেকে মামলার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও পৃথক অনুসন্ধান চলছে, যা নিয়েও তাকে প্রশ্ন করা হবে।

সম্প্রতি ক্ষমতার পরিবর্তনের পর সাকিবকে আসামি করে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এর আগে ১৯ জানুয়ারি চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com