শনিবার, ০৮:০৫ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে ভবনের দোতলার কার্যালয়টি লক্ষ্য করে বোমাটি ছুঁড়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেয়ালে লেগে বোমাটি ভেঙে পাশের টিনশেড কক্ষের চালায় পড়ে আগুন ধরে যায়। শব্দ শুনে নৈশ প্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

নৈশ প্রহরী সেলিম মিয়া বলেন, ‘বিকট শব্দে বাইরে বের হয়ে দেখি আগুন। সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দিলে দ্রুত আগুন নেভানো গেছে।’

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখার মধ্যে পাঁচটি ভাড়া বাসায় পরিচালিত হয় এবং সেগুলোতে নিরাপত্তার জন্য চৌকিদার রাখা আছে। ঘটনার পর অতিরিক্ত তদারকি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার কারণ এখনো স্পষ্ট না হলেও পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com