রবিবার, ০৬:১২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

চিনিবোঝাই ট্রাকে আগুন: শরিয়তপুরে পুলিশের গাড়িতে ককটেল, আটক ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার কাছে একটি ট্রাকে আগুন ও পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও মিছিলের ঘটনাও ঘটে।

এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে ২০০ থেকে ৩০০ জনের একটি দল পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন নাওডোবা এলাকায় এক্সপ্রেসওয়েতে মিছিল বের করে। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে প্রায় ৩০ মিনিট ধরে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায় এবং একজন পুলিশ সদস্য আহত হন। পরে তারা এক্সপ্রেসওয়ে থেকে পাশের তস্তারকান্দি এলাকায় গিয়ে চিনিবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।

চিনিবোঝাই ট্রাকে আগুন। ছবি: সংগৃহীত

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর চাচাতো ভাই ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক পাহাড়সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন স্থানীয় নেতাকে মিছিলের নেতৃত্বে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. গোলাম রসূল বলেন, ‘ভোরে একদল দুর্বৃত্ত এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদের নিবৃত্ত করতে গেলে তারা পুলিশের গাড়িতে ককটেল ছোড়ে। এতে গাড়ির কাঁচ ভেঙে একজন পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে তারা একটি ট্রাকে আগুন দেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘দুর্বৃত্তরা কোন দলের বা তারা কারা, তা আমরা এখনো জানতে পারিনি। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com