রবিবার, ০১:০৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে ধানমন্ডি ৩২ থেকে এক কিশোর আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ‘সন্দেহভাজন’ কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই কিশোরকে আটক করা হয়। আটকের পর কিশোরকে পুলিশভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্যমতে, আটক কিশোরের বয়স ১৪। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা। ঘটনাস্থলে দেখা যায়, আটক কিশোরের পরনে প্যান্ট-কোট-টাই রয়েছে। তার হাতে একটি ব্যাগ আছে।

পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একবার বলছে, সে ছাত্রদল করে। আরেকবার বলছে, ছাত্রশিবির করে।

পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান আরও বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামতে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজ বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোনো ব্যক্তি নাশকতা করতে পারে, এমন সন্দেহ হলেই তাকে আটক করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গত মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com