রবিবার, ০৬:৪০ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আগুনের এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

তিনি জানান, খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, বাইপাইল-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বাসটি সড়কের পাশে পার্কিং করা ছিল। হঠাৎ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এ ব্যাপারে বাসের চালক আব্দুস সাত্তার জানান, বেশ কয়েকদিন ধরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কারণে তিনি বাসেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ উত্তাপ টের পেয়ে তিনি দ্রুত উঠে দেখেন মোটরসাইকেলে করে আসা দুই যুবক পালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় বাসের মালিক মো. সোহেল নিঃস্ব হয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কিছুদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টায় লিপ্ত। সে প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি তাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হয়ে ঝটিকা মিছিলের আয়োজন করছে এবং ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

তবে জড়িতদের দ্রুত খুঁজে বের করতে তাদের একাধিক টিম কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com