সোমবার, ১২:১৫ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাজবাড়ীতে ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ছাত্তার মৃধা নামের এক কৃষককে গলা কেটে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং ৩ জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, ফিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠাণ্ডু ও মিরাজ মৃধা। রায়ের সময় ঠাণ্ডু ও মিরাজ মৃধা পলাতক ছিলেন। বেকসুর খালাস পেয়েছেন শেফালী খাতুন, ছনেতা খাতুন ও হালিমা খাতুন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন সকাল ৭টায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাগির মালঞ্চি গ্রামের আব্দুস ছাত্তার মৃধাসহ পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় আব্দুস ছাত্তার মৃধাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী রাশিদা পারভীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরমোঃ আব্দুর রাজ্জাক বলেন, মামলার স্বাক্ষ্য-প্রমাণ শেষে রায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও তিনজনকে খালাস প্রদান করেছে। রায়ের সময় দুজন আসামি পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com