রবিবার, ০৭:০০ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

পঞ্চগড়ের নতুন ডিসি দুদকের সেই আলোচিত পরিচালক সায়েমুজ্জামান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

পঞ্চগড়ের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন দুদকের আলোচিত সাবেক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামান। রোববার (৯) প্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া এক প্রজ্ঞাপনে তাকে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।

বর্তমানে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসাবে দায়িত্বে ছিলেন মো. সাবেত আলী; তাকে বদলি করে এখন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

এ ছাড়াও, একসঙ্গে বেশ কয়েকটি জেলার জন্য নতুন জেলা প্রশাসক নিয়োগ বা পদায়ন ঘোষণা করা হয়—ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, চাঁদপুরসহ আরও কয়েকটি জেলায়। এই কার্যক্রমের মধ্যে দুই দিনে মোট ২৯টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, কাজী সায়েমুজ্জাম দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ব্যাংকের ভল্টে অভিযান চালিয়ে আলোচনায় আসেন। বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের গোপন ভল্টের তথ্য সায়েমুজ্জামানেই প্রথমে সামনে আনেন। এরপর সায়েমুজ্জামানের বিরুদ্ধে আপত্তি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে তাকে প্রথম সংশ্লিষ্ট অনুসন্ধান ও পরে দুদক থেকে সরিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com