বুধবার, ০১:১৮ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আগাম শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ওই বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার শেখ এর সভাপতি তে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, নুপুর মজুমদার, মিঠুন বর্ণিক, রিয়াজ হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার ২০০ জন কৃষকের মধ্যে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ ও ৩৩০ জন কৃষকের মধ্যে মাঠে চাষযোগ্য সবজির বীজসহ সর্বমোট ৫৩০ জন কৃষকের মধ্যে রবি মৌসুমের আগাম শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com