রবিবার, ১০:৩৭ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না: সালাহউদ্দিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পঠিত

দলের নামের সঙ্গে ইসলাম থাকলেই সেটা ইসলামী দল হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শন শেষে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইসলাম কোনো দলের সম্পত্তি নয়। ইসলাম মানবকল্যাণের ধর্ম, যা বিভাজন নয়; ঐক্যের আহ্বান জানায়।’

শুধু রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের জন্য দীনকে ব্যবহার করা উচিত নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। যেখানে জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভক্তি থাকবে না।’

তিনি বলেন, ‘বিএনপি ইসলামবিদ্বেষী এটা একটি অপপ্রচার। আসলে আলেম ও ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগেরই পতন হয়েছে। বিএনপি সবসময় আলেম-ওলামা ও ইসলামপ্রেমী মানুষের পাশে আছে।’

সবাইকে আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক স্বার্থে কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে। আমাদের ঐক্যই হতে পারে জাতীয় মুক্তির পথ।’

এ সময় মাদ্রাসার প্রয়াত পরিচালক মরহুম আহমেদ হাসান, মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়ব সাহেবের কবর জিয়ারত করেন এবং মাদরাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com