শুক্রবার, ০২:৪৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করায় তরুণ আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৫৪ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে নিজের ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করায় এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পরকোট ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত সামছুল আলম মোল্লার ছেলে সোহরাব হোসেন মাহি (২০) গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডির হিস্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে কখনো মোবাইল হারিয়ে গেছে আবার কখনো অন্য ফেসবুক গ্যালারি থেকে পিস্তলের ছবি আপলোড করেছে বলে ভিন্ন ভিন্ন কথা বলে।

নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, তার বক্তব্যে অসংলগ্ন ও সন্দেহ হওয়ায় এবং পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ধৃত করে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com