শনিবার, ১১:২৪ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে আল-আমিন একাদশের জয় ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

বিরোধী নেতাকর্মীদের গুম এবং নিরাপত্তা বাহিনীর হাতে আটক অবস্থায় নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দীর্ঘদিন ধরে আলোচিত এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মামলাগুলোর নথি পর্যালোচনা শেষে অভিযোগকে বিচারযোগ্য মনে করে আদেশ দেন। আদালত একই সঙ্গে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশও দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলাগুলোর মূল অভিযোগ ঘুরে দাঁড়িয়েছে র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) এবং জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)–এর সেলে বিরোধী রাজনৈতিক কর্মীদের আটকে রেখে নির্যাতনের ঘটনায়।

অভিযোগে বলা হয়েছে, এসব ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব এবং সরকারি নির্দেশনার ভূমিকা ছিল, যার সর্বোচ্চ দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন সরকারপ্রধানের ওপর বর্তায়।

মামলায় অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদসহ আরও কয়েকজন প্রভাবশালী সাবেক কর্মকর্তা ও প্রশাসনিক ব্যক্তি।

অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি আদালত তদন্ত সংস্থাকে আসামিদের অবস্থান শনাক্ত করে দ্রুত পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

এদিকে, একই দিনে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন চলাকালীন রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা আরেকটি মানবতাবিরোধী অপরাধ মামলাও ট্রাইব্যুনাল আমলে নিয়েছে। এই মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ওই সময় রামপুরায় বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর নেতৃত্ব দেন রেদোয়ানুল ইসলাম। তাঁর সহযোগী হিসেবে ছিলেন মেজর রাফাত বিন আলম মুন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান। শুনানি শেষে আদালত এই চারজনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞ, গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছিল, যা পরবর্তীকালে আন্তর্জাতিক অপরাধ হিসেবে ট্রাইব্যুনালের আওতায় আসে। এখন আদালত আনুষ্ঠানিকভাবে মামলাগুলো গ্রহণ করায় পুরো প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com