শনিবার, ০৪:২০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বন্যাজনিত কারণে রোগাক্রান্ত ২৯ হাজার ২৪১ জন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২১১ বার পঠিত

সারা দেশে বন্যায় পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ২৪১ জন। বন্যাজনিত রোগ ও বন্যায় সৃষ্ট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের।

শুক্রবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেশের বন্যা পরিস্থিতি বিষয়ক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

এতে জানানো হয়, বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় ৩৬০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে বন্যা সংক্রান্ত কারণে নতুন করে কারও মৃত্যু হয়নি।

প্রতিবেদনে জানানো হয়, দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ১৩৭ জন মারা গেছেন। সিলেট বিভাগেই ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট সদর উপজেলায় ২০, সুনামগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৯ ও হবিগঞ্জে ৯ জন মারা গেছেন।

ময়মনসিংহ বিভাগে বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এর মধ্যে ময়মনসিংহে ৬, নেত্রকোনায় ২০, জামালপুরে ১০ ও শেরপুরে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৫ ও লালমনিরহাটে ১১ জন মারা গেছেন। ঢাকা বিভাগের টাঙ্গাইলে বন্যায় একজনের মৃত্যু হয়েছে।

ওই প্রতিবেদনে জানা যায়, গত ১৭ মে থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ডায়রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছে এক হাজার ৬০০ জন, এ রোগে কারো মৃত্যু হয়নি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় বজ্রপাতে আক্রান্ত হয়েছেন ১৭ জন, এছাড়াও ১৮ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনে ৩৬ জন আক্রান্ত হয়েছেন, ২ জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ১০৭ জনের।

চর্মরোগে ৩ হাজার ৬৩৯, চোখের প্রদাহজনিত রোগে ৪৭২ ও নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৮৭৬ জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫৪ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৯ জন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com