সোমবার, ০৩:৪৫ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

সাংবাদিক মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পঠিত

সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে সংস্থাটির উপসহকারী পরিচালক সাবেকুল নাহার পারুলের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

গত ২ জানুয়ারি অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছিল সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এরই মধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ জুলাই সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন আদালত। ওই হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা স্থিতি রয়েছে বলে জানা গেছে। ফ্রিজ আদেশ হওয়া ৩৩ ব্যাংক হিসাবের কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নী সাহার যৌথ মালিকানার হিসাব রয়েছে। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ইয়াছির আরাফাত ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com