বুধবার, ০১:১৪ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আবারও নির্মাতা স্বামীর বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

ভালোবেসে নির্মাতা আদিবাসী মিজানকে বিয়ে করেন অভিনেত্রী মানসী প্রকৃতি। তবে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল, যা প্রকাশ্যে আসে গেল মার্চে। ৯৯৯-এ ফোন করে স্বামী মিজানকে পুলিশের হাতে তুলে দেন মানসী। অভিযোগ- জুয়ার পাশাপাশি নিয়মিত মদ পান করেন তিনি। শুধু তাই না, মদ্যপ অবস্থায় অভিনেত্রীর সঙ্গে খারাপ আচরণও করতে তিনি।

আজ বৃহস্পতিবার স্বামীর বিরুদ্ধে আবারও একই অভিযোগ আনলেন মানসী প্রকৃতি। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা। সে বাচ্চার বাবা হওয়ারও যোগ্যতা রাখে না । একজন প্রেগনেন্ট বউকে ঘরে একা রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খাওয়া। ছি… ভালোবেসে বিশ্বাস করে নতুন করে শুরু করছিলাম।’

যোগ করে প্রকৃতি আরও বলেন, ‘ভাবছিলাম ভালো হয়ে যাবে সে। কিন্তু কুত্তার লেজ যে কোনো দিন সোজা হয় না এইটা আবারও প্রমাণ করলি তুই। আল্লাহ তুমি এর বিচার অবশ্যই করো।’

অভিনেত্রীর পোস্টের পর স্বামী আদিবাসী মিজানও ইনবক্সে বলেন, ‘তুমি অনুমতি দিলে। আবারও লিখলা ছি।’

জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি তোমাকে অনুমতি দেইনি। তুমি আমার কাছে অনুমতি চেয়েছ আমি চুপ করে ছিলাম। ভেবেছিলাম হয়তো বলে আমার রিয়্যাক্ট দেখার জন্য। মনে হয় খাবে না।’

এরপরই আদিবাসী মিজান অভিনেত্রীকে ডিভোর্স দেওয়া কথা জানান। নির্মাতার কথায়, ‘ওকে, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক বেড়ে গেছ, তুমি একটা মিথ্যুক।’

অভিনেত্রীর স্বামীর সঙ্গে কথোপকথন পরেই মানসী তার ফেসবুকে আরও একটি পোস্টে ভাগ করে নেন। ওই পোস্টে প্রকৃতি লিখেছেন, ‘আমি মেনে নিলাম আমি খারাপ। একটা (প্রকাশ যোগ্য না) ও দিন শেষে একটা ভালো সংসার ভালো স্বামী পেলে ভালো হয়ে যায়। আমি দিন শেষে সম্মান নিয়ে শান্তি মতো সংসারটা করতে চেয়েছিলাম।’

মানসী প্রকৃতি জানিয়েছেন তার বর্তমান শরীরিক অবস্থায় বেশ খারাপ। তিনি মা হতে চলেছেন। অভিনেত্রীর কথায়, ‘আমার মন বা শরীরের অবস্থা কোনোটাই ভালো না। আমার বা আমার বাবুর যদি কিছু হয় তার পুরো দায়ভার আমি আদিবাসী মিজান আমার হাসব্যান্ডকে দিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে আর আপনাদের কাছে বিচার এর ভার দিয়ে যাচ্ছি। ও যেন ক্ষমা না পায়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com