মঙ্গলবার, ০৮:১৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মিরসরাই প্রবাসী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৪৩ বার পঠিত

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা মো: কামাল উদ্দিন (৩৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় তিনি নিহত হন।

নিহত কামাল মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাড়িয়াখালী এলাকার সাত ভাইর বাড়ির মো: নিজাম উদ্দিনের ছেলে।

ওই বাড়ির বাসিন্দা খাজা মাঈন উদ্দিন জানান, মঙ্গলবার রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় কামালকে একটি দ্রুতগামী গাড়ি চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কামাল জীবিকার নির্বাহের জন্য দীর্ঘ ১৭-১৮ বছর ধরে প্রবাসে রয়েছে। সেখানে একটি লন্ড্রি দোকানে চাকরি করতেন।

তিনি আরো বলেন, তার লাশ দেশের আনার বিষয়ে এখনো সময় নির্ধারণ হয়নি। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র দুবাইয়ে পাঠানোর পর সীদ্ধান্ত নেয়া হবে। লাশ এখন সেখানকার একটি হাসপাতালে রয়েছে।

৭ নম্বর কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, আমার ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কামাল দুবাইতে সড়ক দুর্ঘটনা মারা গেছেন শুনেছি। লাশ দেশে আনতে কাগজপত্র যা প্রয়োজন হয় পরিষদ থেকে আমি ব্যবস্থা করে দেব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com