শনিবার, ১২:৫৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিপর্যয়ের মুখে মেটা টিকটকের রূপে আসছে ফেসবুক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৬৯ বার পঠিত

মেটা নিয়ে এমনিতেই সংবাদের শেষ নেই। এর মধ্যে আবার নতুন সংবাদ হাজির। ইতিহাসের সবচেয়ে বাজে এবং বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এই সংবাদ। শুধু তা নয়, জানা যাচ্ছে ফেসবুকেও আসতে যাচ্ছে পরিবর্তন। টিকটকের আদলে দেখা যাবে ফেসবুককে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, গত কয়েক মাসের বিজ্ঞাপন সেলস কমে গেছে প্রতিষ্ঠানটির। ফলে গত তিন মাসেই মেটার মোট সম্পত্তির ১ শতাংশ হ্রাস পেয়ে ২৮ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা দাবি করছেন, ফেসবুকের পাশাপাশি টিকটকসহ অন্য সমমনা প্ল্যাটফরমগুলোর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে। করোনা মহামারীর পর ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটির সিনিয়র ইকুইটি অ্যানালিস্ট অ্যাঙ্গেলো জিনো জানান, মেটা তার ব্যবহারকারীদের ধরে রাখতে রীতিমতো যুদ্ধ করছে। একই সঙ্গে বিভিন্ন উপায়ে ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছে। তিনি বলেন, মেটা বর্তমানে ‘নো গ্রাথ’ কোম্পানিতে পরিণত হয়েছে। গ্রাহক ধরে রাখতে ফেসবুকের নিউজ ফিড পরিবর্তন করে টিকটকের মতো করার চেষ্টা চালাচ্ছেন মেটার ডেভেলপাররা। গত জুন পর্যন্ত ফেসবুকে প্রতিদিন গড়ে ১ দশমিক ৯৭ বিলিয়ন মানুষ লগ ইন করেছে। তবে ফেসবুক অ্যাপ থেকে এ সংখ্যা একটু বেশি। সেখানে গড়ে ২ দশমিক ৮৮ বিলিয়ন মানুষ প্রতিদিন লগ ইন করেছে। এর পরও প্রতিষ্ঠানটি বছরের মাঝামাঝি এসে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার বাণিজ্য হারিয়েছে। এ নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, সত্যিকার অর্থেই মেটা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে ফেসবুক জানিয়েছে, ফেসবুক অ্যাপের হোম পেজ শিগগিরই টিকটকের মতো দেখাবে। সেখানে পর পর ভার্টিক্যাল পাবলিক ভিডিও আসতে থাকবে। ফলে রিলস ও টিকটকের মতো ভিডিও স্টোরিজ- সবকিছুই ফেসবুক অ্যাপের হোম স্কিন থেকে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com