রবিবার, ০২:৫৬ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

আজ সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক নারী, এক পুরুষ ও এক শিশু রয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই বাসের যাত্রী।

রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাতে তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী পুরবী পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে একটি ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায়, আর ক্যাভার্ডভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যায় বলেও জানান রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক। তিনি বলেন, গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে। মরদেহগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com