শুক্রবার, ১০:১৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলেন মালয়েশিয়া প্রবাসী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৩২ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুর থেকে পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে প্রতিপক্ষের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার হয়েছেন রুবেল মিয়া (২৮) নামের এক মালয়েশিয়া প্রবাসী। সেইসঙ্গে মিথ্যা মামলা থেকেও মুক্তি পেয়েছেন তিনি। রুবেল মিয়া উপজেলার গড়পয়ারী গ্রামের আলী হোসেনের ছেলে।

ফুলপুর থানা সূত্রে জানা যায়, রোববার সকালে গড়পয়ারী গ্রামের আলী হোসেনের সঙ্গে নাজিমুদ্দিন গং এর পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে আলী হোসেন আঘাতপ্রাপ্ত হন এবং তার হাতের দুটি হাড় ভেঙে যায়। এ বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে এসআই জাহিদ হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ প্রদান করেন।

এদিকে, আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রুবেলের ফিরতি ফ্লাইট। তিনি যাতে মালয়েশিয়া যেতে না পারে সেজন্য প্রতিপক্ষ তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করতে থাকে। রুবেল মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে রোববার রাত ৮টার সময় রাস্তায় একা পেয়ে এক বাড়িতে নিয়ে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষ। উপায়ন্তর না দেখে রুবেল তার এক আত্মীয়ের মাধ্যমে পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়।

কল পেয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আইনগত সহায়তা দেওয়ার জন্য এসআই কবির আহমেদকে নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে এসআই ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসে তুলে দেওয়া হয় সোমবার সকালে মালয়েশিয়াগামী ফ্লাইট ধরার জন্য। এ বিষয়ে ভুক্তভোগী রুবেল মিয়া বাংলাদেশ পুলিশ তথা ৯৯৯ কর্তৃপক্ষ ও ফুলপুর থানা পুলিশকে ধন্যবাদ জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯-এ কল দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com