বুধবার, ০৩:৫৬ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

খুলনায় মহিলা দল নেত্রীকে পেটালেন নারীকর্মীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারধর করেছে প্রতিপক্ষ গ্রুপের নারী কর্মীরা।

শুক্রবার (২ মে) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডে এ ঘটনা ঘটে। হামলাকারীরা খুলনা মহানগর মহিলা দলের নেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে তিনি অভিযোগ করেছেন।

আরিফা আশরাফি চুমকি অভিযোগ করে বলেন, শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন।

এ সময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন, মুন্নী জামান, পুতুল, কাঁকলী, মদিনা, রেশমি ও সালমা তাকে ধাওয়া করেন এবং কার্যালয়ের সামনে রাস্তার ওপর ফেলে মারপিট করেন।

তবে মহানগর মহিলা দলের নেত্রী আজিজা খানম এলিজা বলেন, দলীয় কার্যালয়ে কিছু হয়নি। কি হয়েছে, তা-ও আমি জানি না। শুনেছি, চুমকি অন্যদের গালাগাল করেছিল, তারা কিছু একটা করেছে।

এ ব্যাপারে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, আমরা আরিফা আশরাফি চুমকির অভিযোগ পেয়েছি। মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com