বুধবার, ০৪:২৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি ডা. সাইফুদ্দিন আর নেই গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উদ্‌যাপন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আনুষ্ঠানিক ঘোষণা গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায়

ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।আজ বুধবার বেলা ১১টা থেকে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, আজ সকাল ১০টার দিকে বাহির সিগন্যাল এলাকায় জব্দ করা অটোরিকশা ফেরত ও পুলিশের হয়রানি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের সড়ক ছাড়তে বললে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। অটোরিকশা চালকরা পুলিশের দিকে ইট-পাটকেল মারতে থাকে। পরে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে পুলিশ টিয়ারশেল ছুঁড়েন। এরপর সেনাবাহিনীর সদস্যরা গেলে চালকরা সড়ক ছেড়ে পালিয়ে যান।

পুলিশ জানায়, অটোরিকশা চালকরা প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন। বারবার তাদের অনুরোধ করে সড়ক থেকে সরে যেতে বললেও তারা সেখান থেকে যাচ্ছিলেন না। একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। পরে পুলিশ বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুঁড়ে।

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, ‘আজ আমাদের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু কয়েকদিনের অভিযানে কয়েক হাজার ব্যাটারি রিকশা, ইজিবাইক জব্দ করা হয়েছে। এটি তো শ্রমিকদের জীবিকা। তাই ক্ষুব্ধ শ্রমিকরা মরিয়া হয়ে রাস্তায় নেমেছেন। তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এটার একটা সুরাহা হওয়া উচিত। নগরে অন্তত দেড় লাখ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক আছে। কিন্তু এগুলো কোথায় চলতে পারবে, কীভাবে চলতে পারবে তার কোনো নীতিমালা নেই। পুলিশ যেখান থেকে পারছে, ধরে নিয়ে যাচ্ছে, চালকদের হয়রানি করছে। এটাতো হতে পারে না।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘রিকশাচালকদের অনেকবার বলেছি রাস্তা থেকে সরে দাঁড়াতে। তারা উলটো আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে। তবে এখনও উত্তেজনা চলছে।’

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এরই প্রেক্ষিতে চালকদের ক্ষোভ দানা বাঁধছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com