রবিবার, ১১:৫৫ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’, রহস্যময় স্ট্যাটাস ওসির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়ছে। তাকে বদলি করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার রাতে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশ বলে তাকে বদলি করা হয়।

এদিকে, রোববার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন ওসি শহিদুর রহমান।

সেখানে তিনি লেখেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’

পুলিশ সূত্রে জানা যায়, শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন।

সেখানে সাংবাদিকরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও একাধিক অভিযোগ তোলেন।

সেই অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এর আগে তার (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পায়নি।

আজ আপনারা অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’

এ বিষয়ে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, সম্প্রতি ওসির ঘুস নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এবং তার বিরুদ্ধে মামলা বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানি অভিযোগ রয়েছে। এর জেরে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। এখন তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com