রবিবার, ১১:৫৮ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আ. লীগ নেতা গোলাম রব্বানী ও সাদ্দাম গ্রেপ্তার ঢাবির সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে কাল লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল যত তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু তূর্যের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তি চায়নি পরিবার: রাশেদ খাঁন মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০ তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো! জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল যত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত
দেশের বাজারে সয়াবিন তেলের নতুন দর ঠিক করা হয়েছে; বোতলজাত ও খোলা—উভয় ক্ষেত্রেই প্রতি লিটারে দাম বেড়েছে ৩ টাকা। নতুন হার অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকার পরিবর্তে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকার বদলে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দর লিটারপ্রতি ১৬৬ টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছে।

এর পাশাপাশি পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক বাজারে ভোজ্যতেলের দর বৃদ্ধি, আমদানি খরচ এবং দেশের সামগ্রিক সরবরাহ চিত্র খতিয়ে দেখে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এসেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি নিয়ে পর্যালোচনাসভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সয়াবিন তেলের আগের এবং বর্তমান দাম

       লিটারপ্রতি আগের দাম  বর্তমান দাম      
 বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা  ২০৭ টাকা
 খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা  ১৮৮ টাকা

বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুদ, বৈশ্বিক ও দেশীয় বাজারদর, এলসি (ঋণপত্র) খোলা এবং সার্বিক আমদানি পরিস্থিতি তুলে ধরে একটি প্রতিবেদন পেশ করে। ওই প্রতিবেদন এবং দেশ-বিদেশের বাজার বাস্তবতা বিশ্লেষণ করে সবার সম্মতিতে সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়।

আলোচনায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উল্লেখ করেন, এর আগে সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল।

পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দর বাড়লেও স্থানীয় বাজারে দাম আর সমন্বয় করা হয়নি। ফলে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ সচল রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছিল। সামনে পবিত্র রমজানকে কেন্দ্র করে দেশে পর্যাপ্ত মজুদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিশ্ববাজারের দাম ও বর্তমান আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে নতুন দর নির্ধারণের প্রস্তাব দেয় সংগঠনটি।

অন্যদিকে, বাজারে ভোজ্যতেলের জোগান স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদদারি এবং নির্ধারিত দামের বেশি মূল্যে তেল বিক্রির প্রবণতা রুখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com