শুক্রবার, ০৭:২১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে মহানবীকে নিয়ে কটুক্তিকারী গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় সোমবার বিকেলে স্থানীয় তৌহিদী জনতার তোপের মুখে পড়েন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের মোঃ লাল খানের ছেলে মোঃ মিলন খান (৫২)। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ও সাব কন্টাক্টার। জনতার তোপের মুখে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গত শনিবার ওই এলাকার কালিবাড়ি বাজারের একটি চায়ের দোকানে বসে অভিযুক্ত মিলন খান মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে নানা রকম কটূক্তি করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় তৌহিদী জনতা ক্ষোভে ফেঁটে পড়েন।
জনতার ক্ষোভের মুখে পুলিশ সোমবার বিকেলে তাকে আটক করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে যায়। খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে নবীজিকে অবমাননাকারী মিলন খানের বিচার ও কঠোর শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে।
সন্ধ্যার পরে সেখান থেকে অভিযুক্তকে গৌরনদী মডেল থানায় নিয়ে গেলে তৌহিদী জনতা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। থানা পুলিশের হাতে আটক অবস্থায় তখন নবীজিকে নিয়ে কটুক্তিকারী মিলন খান হ্যান্ড মাইকে তৌহিদী জনতার কাছে ক্ষমা চান এবং তওবা পড়ে নিজেকে নবীজির উম্মত বলে ঘোষণা দেন। তখন বিক্ষোভকারীরা শান্ত হয় এবং তাকে ক্ষমা করে দিয়ে ঘরে ফিরে যায়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, বিক্ষোভকারী তৌহিদী জনতা মধ্যে কেউ অভিযুক্ত মিলন খানের বিরুদ্ধে থানায় মামলা করতে রাজি হয়নি। ফলে পুলিশ আইনের একটি ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com