মঙ্গলবার, ০৯:৪৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর, পরে থানায় সোপর্দ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পঠিত

জামিনে ছাড়া পাওয়ার পর কারাগারের সামনের সড়ক থেকে ধরে নিয়ে মারধর করে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ অধ্যাপক ডা. আব্দুল আজিজকে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার ওসি মো. হুমায়ন কবির বলেন, ‘রাত ৯টার দিকে ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’ তাকে থানায় নিয়ে আসেন। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে রাত ৮টার দিকে জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পান সিরাজগঞ্জের তাড়াশ-রায়গঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ। পরে কারাগারের গেট থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ কারা তত্ত্বাবধায়ক মো. কামরুজ্জামান বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে তার জামিন হয়েছে। স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করে রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা কারাগারের সামনে থেকে তাকে ধরে নিয়ে গেছে বলে শুনেছি।’

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলামোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে র্যাব-১২ গ্রেপ্তার করে ডা. আজিজকে। পরে তাকে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় ইউনিয়ন বিএনপির এক নেতার দায়ের করা ‘হত্যাচেষ্টা’ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, এ মামলায় আজিজসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com