মঙ্গলবার, ০৮:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও বোন শাহিনা বেগম। এর মধ্যে মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সকালে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘আপন চাচাত ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। পরে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন রয়েছেন। বাকি দু’জন মান্নান ও তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাত ভাই-বোন।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কাজ চলমান রয়েছে, বিস্তারিত পরে বলা যাবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com