শনিবার, ০৭:১৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

মিয়ানমারে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যুদ্ধ বিরতি ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।ত্রাণ কার্যক্রম সহজতর করার লক্ষ্যে মিয়ানমারের ক্ষমতাসীন সেনাবাহিনী দেশটির গৃহযুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার এক ঘোষণা এই তথ্য তুলে ধরে ক্ষমতাসীন জান্তা সরকার

গত ২৮ মার্চ শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর মিলেছে। ক্রমেই বাড়ছে নিহতের সংখ্যা।

জান্তা সরকারের মুখপাত্র ঝাউ মিন তুন এক বিবৃতিতে ভয়াবহ ভূমিকম্পের পাঁচদিন পর ৩ হাজার ৮৫ জন নিহত, ৩৪১ জন নিখোঁজ ও ৪ হাজার ৭১৫ জন আহতের খবর নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, ১৭টি দেশ থেকে উদ্ধারকমী ও সহায়তা কর্মী এবং এই পর্যন্ত এক হাজার টন ত্রাণ সামগ্রী এসেছে।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিতে সামরিক বাহিনীর হাইকমান্ডের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাটি সম্প্রচার হয়েছে। সেখানে বলা হয়েছে, যুদ্ধবিরতি ২২ এপ্রিল পর্যন্ত চলবে। এর আগে সামরিক শাসনবিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর একতরফা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার করেছিণ। এবার জান্তার পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো।

মিয়ানমার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ওই গোষ্ঠীগুলোকে রাষ্ট্রের ওপর আক্রমণ করা বা পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় সেনাবাহিনী ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com