শুক্রবার, ০২:৩৯ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বাসচাপায় প্রাণ গেল তিন ভাইয়ের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলা রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

সোনারবাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহণের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহতরা হলেন— মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) এবং ৮ বছরের শিশু মোঃ নাদিম (৮)। এরা সকলে পাশ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা তিনজন আপন ভাই এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার বাসিন্দা।

এ বিষয়ে প্রাথমিক তদন্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com