রবিবার, ০৬:০৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঈদের আগে ব্যাংকে টাকা তুলতে গ্রাহকের ভিড়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১০ বার পঠিত

আসন্ন ঈদুল ফিতরের টানা নয়দিন বন্ধ থাকবে ব্যাংক। আজ বৃহস্পতিবার ছুটির আগে শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন।আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক, ঈদের ও বিশেষ ব্যবস্থার ছুটি। ফলে শেষ মুহূর্তের লেনদেন সেরে নিতে সকাল থেকেই ব্যাংকগুলোর শাখাগুলোতে গ্রাহকের উপচেপড়া ভিড়।

এছাড়া গ্রাহকরা নগদ টাকা উত্তোলন, ঋণ গ্রহণ, রেমিট্যান্স ডলার ভাঙানো, সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করছেন।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, গ্রাহকদের চাপ সামাল দিতে অতিরিক্ত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, যাতে নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করা যায়।

ব্যাংকের ভিড় সম্পর্কে এক গ্রাহক বলেন, ‘প্রতি ঈদের আগেই ব্যাংকে আসতে হয় টাকার প্রয়োজনে। তবে আজ তুলনামূলক ভালো ব্যবস্থা দেখা যাচ্ছে। ভিড় থাকলেও লেনদেনের গতি স্বাভাবিক রয়েছে।’

ঈদ সামনে রেখে নগদ টাকার বাড়তি চাহিদা মেটাতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্যাপ্ত তারল্য সরবরাহ করা হয়েছে। ফলে নগদ অর্থের সংকট দেখা দেয়নি।

যদিও আজ বৃহস্পতিবার স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের শেষ দিন, তবে পোশাক শিল্প এলাকার লেনদেন সুবিধার্থে আগামী দুই দিন নির্দিষ্ট কিছু শাখা সীমিত সময়ের জন্য খোলা রাখা হবে। এর মধ্যে আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং পরদিন শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই বিশেষ ব্যবস্থায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কিছু ব্যাংক শাখা খোলা থাকবে।

ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকলেও গ্রাহকরা নির্বিঘ্নে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারবেন। ফলে টাকা তোলা ও জরুরি লেনদেনের জন্য ডিজিটাল সেবার ওপর নির্ভর করতে হবে গ্রাহকদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com