মঙ্গলবার, ১০:৪০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সুন্দরবনের তেইশের ছিলায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত

সুন্দরবনের তেইশের ছিলার শাপলার বিল এলাকার আগুন অন্তত আধা কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কলমতেজী এলাকার আগুনের তুলনায় এটি আরও তীব্র। আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। বাগেরহাট ও খুলনা থেকে ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট রবিবার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পানি ছিটানো শুরু হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, ‘আমরা যখন কলমতেজী টহল ফাঁড়ির আগুন নেভানোর কাজ করছিলাম, তখন শাপলার বিল এলাকায় নতুন করে আগুনের সূত্রপাত হয়।’

তিনি জানান, ড্রোন ও জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে ফায়ার সার্ভিস কর্মীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আগুনের উৎস শনাক্ত করেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এই বন কর্মকর্তা বলেন, ‘এখানে এসে আমরা কিছু এলাকায় তীব্র আগুন দেখতে পাই। অন্যদিকে কিছু জায়গা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। বনের ভেতরে হালকা বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় গ্রামবাসী ও বন কর্মকর্তাদের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি। এরপর পাইপের সাহায্যে আমরা পানি দেওয়া শুরু করেছি।’

তবে কত একর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কলমতেজীর মতো, শাপলার বিলের আশপাশেও পানির উৎস তিন কিলোমিটার দূরে।কলমতেজীর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও এলাকাটি পর্যবেক্ষণে রয়েছে।

এর আগে গত শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলোমতেজী টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবুও সতর্কতার জন্য এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com