বৃহস্পতিবার, ০৬:৫০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

জ্বলছে সুন্দরবন, নিয়ন্ত্রণে ফায়ার লাইনে দেওয়া হচ্ছে পানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পঠিত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাটা ফায়ার লাইনে পানি দেওয়ার পাশাপাশি ছেঁটানো হচ্ছে।

আজ রবিবার সকালে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানান পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস।

এর আগে গতকাল শনিবার সকালে সুন্দরবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আজ রবিবার বিপুলেশ্বর বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে তাই আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। আগুনের আশপাশে পানির উৎস নেই। দূর থেকে পানি নিয়ে ফায়ার লাইনে দেওয়া হচ্ছে। এছাড়া সরাসরি আগুনে পানি ছেঁটানো হচ্ছে।

এর আগে গতকাল শনিবার দুপুরে মোবাইল ফোনে তিনি বলেন, ‘শনিবার সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক স্থানে বনে আগুন জ্বলতে দেখা যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে যান। আগুন যাতে বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন। আশেপাশে পানির কোনো উৎস নেই।’

তিনি বলেন, ‘বনের খাল থেকে দুই আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে বলে ষ্টেশন কর্মকর্তা জানান।’

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক ধানসাগর ষ্টেশন কর্মকর্তাকে জানানো হয়।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লাগার বিষয়ে খোঁজ খবর নিয়ে আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com