বুধবার, ১০:২৭ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুলি করে মানুষ মেরে মেরে কিন্তু  জনগণের ক্ষোভ দমন করা যায় না: তথ্যমন্ত্রী স্বপন যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ পাড়ি দিল ইরানি জাহাজ কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দেড় মাসের শিশু নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে এসএসসি পরীক্ষার প্রথম দিন নকল ও প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পঠিত

গত বছরের ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে দলটির একটা বড় অংশ পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যান। ছাত্র-জনতার আন্দোলনে বিতর্কিত ভূমিকাসহ বিভিন্ন ইস্যুতে একের এক গ্রেপ্তার হতে থাকেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে।

এবার নিষিদ্ধ ঘোষিত দলটির নেতা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে  (৩৫) রংপুর গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৯ মার্চ) সন্ধা সাড়ে ৭টার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাদ্দাম হোসেন নয়নকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুড়িগ্রামের আশিক হত্যা মামলা ও টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তারনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মোজাফফর হোসেন বলেন, কুড়িগ্রাম থানার একাধিক মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুড়িগ্রাম সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com