বুধবার, ০১:০৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা করলেন সিঁথি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ধর্ষণের হুমকি পাওয়ায় মামলা করেছেন কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া ফারজানা সিঁথি। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শেরে বাংলা নগর থানায় এ মামলা করেন তিনি।

জানা গেছে, খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে তিনি ধর্ষণের হুমকি পান। পরবর্তীতে অনিরাপদ বোধ থেকে তিনি হুমকি ও মানহানির জন্য এ মামলা দায়ের করেন।

মামলা করার বিষয়ে ফারজানা সিঁথি বলেন, প্রকাশ্যে আমাকে একজন ধর্ষণের হুমকি দিয়েছেন। দেশের এই অরাজকতার ভেতরে আমি অনিরাপদ বোধ করছি। এ অবস্থায় সাধারণ মানুষ হিসেবে রেপ থ্রেট আমার জন্য একটা বড় হুমকি। তাই এ মামলা দায়ের করেছি।

তিনি আরো বলেন, আমাকে যে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছে তার নাম খালেদ মাহমুদ হৃদয় খান। উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ওনাকে আপনারা চিনবেন, সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত।

প্রসঙ্গত, পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় খান নামের এই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে সাভার থানা-পুলিশ।

পুলিশ জানায়, খালিদ মাহমুদ হৃদয় খান ফেসবুকে ভিডিও পোস্ট করতেন, যেখানে তিনি মানসিক রোগীর অভিনয় করে মেয়েদের হিজাব না পরার কারণে অশালীন মন্তব্য করতেন। এসব ভিডিওতে তিনি কখনো বলতেন, ‘হিজাব না পরলে ধর্ষিত হবেন’, আবার কখনো কম বয়সী মেয়েদের উদ্দেশ্য করে কটূক্তি করতেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com