সোমবার, ০৬:৪৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

কোনো চার নেই, ১৫ ছক্কায় ডি ভিলিয়ার্সের ২৮ বলে ১০১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১০ বার পঠিত

পেশাদার ক্যারিয়ারে খুনে ব্যাটিং করে কম বোলারদের ঘুম হারাম করেননি এবিডি ভিলিয়ার্স। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে ও ২০২১ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেও ব্যাট হাতে যে তিনি এখনো ভয়ংকর সেটি বোঝালেন আরও একবার।

গতকাল রবিবার লিজেন্ডসদের টি-টোয়েন্টি লিগে বিধ্বংসী এক ইনিংস খেললেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার। সেই ইনিংসে চারের মার ছিল না একটিও। ২৮ বলে ১০১ রান করার পথে ছক্কাই হাঁকান ১৫টি। ডট দেন মাত্র দুই বল। ৯৫ রানের পর ছক্কা হাঁকিয়ে শতরান পূরণ করেন তিনি। মাঠের চারদিকে খেলার অপূর্ব দক্ষতার জন্য মিস্টার ৩৬০ ডিগ্রি নামে পরিচিত ডি ভিলিয়ার্সের ইনিংসের স্ট্রাইকরেটও হয় ৩৬০।

ডি’ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংসের সুবাদে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান তোলে তার দল টাইটানস লেজেন্ডস। ওভারপ্রতি ১৩.৯ হারে রান করে তার দল। জবাবে ১৪ ওভারে বুলস লিজেন্ডসের রান দাঁড়ায় ৮ উইকেটে ১২৫ রান। তবে এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি ডি ভিলিয়ার্সেরই। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এবার প্রদর্শনী ম্যাচ হলেও আন্তর্জাতিক রেকর্ডকে পেছনে ফেললেন এই বিধ্বংসী ব্যাটার। তার এমন খুনে ব্যাটিংয়ে অভিভূত তার ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com