বুধবার, ০১:১৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

৮ বলে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পঠিত

ভারতীয় বংশোদ্ভূত হলেও খেলেন ফিনল্যান্ডের হয়ে। ক্রিকেটে তেমন পরিচিত না হলেও এবার বিশ্বরেকর্ড গড়েই নিজের নাম ছড়িয়েছেন মহেশ তাম্বে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৮ বলেই তুলে নিয়েছেন ৫টি উইকেট—যা এখন পর্যন্ত দ্রুততম।

এর আগে এই রেকর্ড ছিল বাহরাইনের জুনেইদ আজিজের দখলে। যিনি ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে নিয়েছিলেন ৫ উইকেট। তারও আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের রশিদ খান করেছিলেন ১১ বলে এই কীর্তি।

এস্তোনিয়ায় চলমান একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে এ কীর্তি গড়েছেন মহেশ। আগে ব্যাট করে এস্তোনিয়া ১৯.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়। একসময় স্কোরবোর্ডে ছিল ১ উইকেটে ৭২ রান—সেখান থেকেই ধস নামান ডানহাতি মিডিয়াম পেসার মহেশ।

তার স্পেলের প্রথম ৮ বলেই সাজঘরে ফেরান স্টেফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। শেষ পর্যন্ত ২ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি।

মহেশের বিধ্বংসী বোলিংয়ে বড় রান গড়তে পারেনি এস্তোনিয়া। জবাবে ফিনল্যান্ড ব্যাট হাতে চাপে পড়লেও অরবিন্দ মোহনের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে ৫ উইকেটে জয় তুলে নেয় তারা।

ক্রিকেটে ফিনল্যান্ডের নাম খুব একটা পরিচিত নয়। তবে মহেশ তাম্বে এই পারফরম্যান্স দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার ঝুলিতে—একটি আন্তর্জাতিক রেকর্ড যা বিশ্বের নামী সব বোলারকেও ছাপিয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com