সোমবার, ০৫:২০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার সময়সূচি ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের লড়াই ফের জমে উঠতে চলেছে। ২০২২ সালের ঐতিহাসিক ‘ফিনালিসিমা’ জয়ের পর আবারও একই মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা দুই দল আর্জেন্টিনা ও স্পেন।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ২০২৬ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এই বহুল আলোচিত দ্বৈরথ।
শুরুর দিকে টুর্নামেন্টটি নিয়ে কিছু অনিশ্চয়তা থাকলেও অবশেষে সব সংশয় কাটিয়ে সময়সূচি প্রকাশ করেছে কনমেবল। যদিও ম্যাচের চূড়ান্ত ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও কাতার। অর্থাৎ, আয়োজক হিসেবে মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দৌড় এখনও চলছে।

২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা, যার নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি ও গোলরক্ষক মার্টিনেজ। অন্যদিকে ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। যেখানে ঝলক দেখিয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পেদ্রি।

আর্জেন্টিনা যদি ফিনালিসিমায় আবারও জয় পায়, তবে তারা এই প্রতিযোগিতায় টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য রেকর্ড গড়বে। আর স্পেন চাইবে তাদের তরুণ শক্তির ঝলকে এই প্রতিযোগিতার নতুন চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মঞ্চে প্রতিষ্ঠিত করতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com