শুক্রবার, ০২:১৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীর সারিকল হাটকে ইজারা মুক্ত করার দাবিতে ব্যবসায়ীদের প্রতিকী ও ধর্মঘট অবস্থান কর্মসূচি

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল হাটকে সরকারি আইন মেনে খাজনা মুক্ত করার দাবিসহ চিহ্নিত স্বার্থপর ও বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে  শনিবার দুপুরে হাটের মূল সড়কের উপর অবস্থান কর্মসূচি পালন করেছে বাজারের সাধারণ ব্যবসায়ীরা।

একই দাবিতে তারা  হাটের সকল দোকানপাট বন্ধ রেখে ওই দিন দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাটের ব্যবসায়ীরা ২ঘন্টার প্রতীকি ধর্মঘট পালন করে।

সরিকল  হাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হেদায়েত মৃধার সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সরিকল হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিমন, বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব, সরিকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা, সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, বিএনপি নেতা মো. জাহাঙ্গীর গোমস্তা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মানিক মৃধা প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, হাটের ইজারা সিডিউল ক্রেতারা সকলে মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে, হাটের ইজারা মূল্য কমানোর জন্য তারা কেউ সিডিউল জমা দিবেন না। কিন্তু সিডিউল ক্রেতা ও ব্যবসায়ীদের এ সিদ্ধান্তকে অমান্য করে সরিকল ইউপির সাবেক চেয়ারম্যান ও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মো. মনজুর হোসেন মিলন ও পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের বাবুল হাওলাদার সিডিউল ক্রেতা ব্যবসায়ীদের সাথে প্রতারণার রয় নিয়ে তাদের সিডিউল দাখিল করেন।

জানা গেছে, উপজেলার ওই হাটের ইজারা দাখিলের জন্য গত ২রা ফেব্রুয়ারি দরপত্র আহবান করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত ৫ই মার্চ দরপত্র ফরম বিক্রির শেষ দিন ও ৬ মার্চ দরপত্র দাখিলের দিন ধার্য ছিল।

এরমধ্যে সরিকল হাটের অনুকূলে ১৩ টি দরপত্র ফরম বিক্রি হয়। হাটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও দরপত্র ক্রেতাদের মধ্যে একাধিকবার বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেন যে হাটকে ইজারা মুক্ত করার জন্য তারা কেউ ফরম দাখিল করবেন না। তাদের এ সিদ্ধান্তকে অমান্য করে গত ৬মার্চ ওই দুই ব্যক্তি তাদের সিডিউল ফরম দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com