বুধবার, ০২:৫৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব সরকার গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত

নীলফামারী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার রংপুরে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রংপুর মহানগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার মো. মজিদ আলী নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আফতাব উদ্দিন সরকার আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছিলেন। তাকে গ্রেপ্তার করে কড়া নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানও উপস্থিত ছিলেন।

জানা যায়, আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে অবৈধ অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা রয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কমিশনার মো. মজিদ আলী জানান, আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা তদন্তাধীন। এসব মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে এবং তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com