বুধবার, ০২:৫৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শিবির ‘শহীদ আবু সাঈদ’ মসজিদের অজুখানা করে দিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন শহীদ আবু সাইদ মসজিদে আজুখানা নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মসজিদের অজুখানার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা ও সেক্রেটারি মো. সুমন সরকার।

জানা যায়, স্থানীয় মুসল্লিরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কমোড়ে ওয়াক্তিয়া নামাজ পড়ার সুবিধার্থে মসজিদ বানিয়ে নামাজ পরেন। তবে কোন আজুখানা না থাকায় কষ্ট করতে হতো। টিউবওয়েলে একজন করে অজু করে নামাজে যাওয়া লাগতো। ওই মসজিদে অজুখানা নির্মাণ করে দেয় ছাত্রশিবির।

অজুখানা নির্মাণ এর বিষয়ে বেরোবি শাখা ছাত্রশিবিরে সেক্রেটারি মো. সুমন সরকার বলেন, ছাত্রশিবির ছাত্র এবং জনগণের কল্যাণে কাজ করে। দীর্ঘদিন যাবত শহিদ আবু সাঈদ মসজিদে অজু করার অসুবিধা হচ্ছিল, মুসল্লিরা ঠিকঠাকভাবে অজু করতে পারত না। এজন্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এই উদ্যোগটি গ্রহণ করেন। ছাত্রশিবির সবসময় জনসাধারণ ও ছাত্র জন্য কাজ করে এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা বলেন, মুসল্লিদের কথা ভেবে আল্লাহর রহমতে আমরা ছোট এই অজুখানা সুন্দরভাবে করে দিতে পেরেছি। আমাদের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com