শুক্রবার, ০২:০৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে : সেলিমা রহমান

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার স্থানীয় নির্বাচন করতে পারবে না। তাই আগে তাদের জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ের নগর ভবনের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‌‌‘এখন সাধারণ মানুষ কেউ ভালো নেই। কারণ ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। যারা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে যে সিন্ডিকেট কাজ করছে তাদের ধরতে পারছে না। দোসররা ফিরে আসতে পারবে না, কিন্তু তারা বিচ্ছৃঙ্খলা করছে।

তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ছাত্ররা সরকার থেকে বেরিয়ে এসে নির্বাচন করুন। জনগণের ভালোবাসায় ভোট পেলে নির্বাচিত হবেন।

সেলিমা রহমান বলেন, সংস্কার আমরাও চাই, তারেক রহমান ৩১ দফা সংস্কারের ডাক দিয়েছেন। তার আন্দোলন চালাকালেই বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়েছে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার। এ সময় আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদারসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com