সোমবার, ০৬:১৭ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

খুলে দেয়া হল রোয়াংছড়ির পর্যটন কেন্দ্র দেবতাখুম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০২ বার পঠিত

স্বদেশ ডেস্ক;

দীর্ঘ দুই বছর বন্ধ থাকা বান্দরবানের রোয়াংছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাখুমে ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

সোমবার ১০ ফেব্রুয়ারি রাত ৮টায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাকুমে ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করেন ।

জেলা প্রশাসকের জারিকৃত গণবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটি গত মাসের ১৬ জানুয়ারি সভার সিদ্ধান্ত ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলার চলতি মাসের গত ৫ ফেব্রুয়ারি ২০২৫. ০৬.০০৩.২৫-৭৪ নম্বর স্মারকমূলে প্রেরিত পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি আগামী ১১ ফেব্রুয়ারি হতে সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করে জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করেন।

উল্লেখ্য, পাহাড়ে কেএনএফ সন্ত্রাসী কর্মকান্ডে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিরাপত্তাজনিত কারনে ওই তিন উপজেলায় পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com